Dhaka 1:57 pm, Thursday, 16 April 2026

পাইকগাছা শিববাড়ী ব্রিজ থেকে হাড়িয়া ব্রিজ পযন্ত নদীর দুপাশে প্রায় ৫ কি.মি জায়গা ভূৃমি দস্যুদের দখলে 

  • Reporter Name
  • Update Time : 01:09:58 pm, Monday, 18 August 2025
  • 294 Time View
এফ,এম,এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছা উপজেলার শিববাড়ী ব্রিজ থেকে হাড়িয়া ব্রিজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সরকারী নদীর দুইপাশের জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী ভূমিদস্যুদের দখলে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব জমি দখল করে সেখানে অবৈধ স্থাপনা, ও মাছের ঘের গড়ে তোলা হয়েছে। অথচ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

খুলনার পাইকগাছার শিবসা নদী খননের কোন উদ্যোগ নেই। অথচ খননের দাবীতে বার বার আন্দোলন,সংগ্রাম হয়েছে।খননের দাবীতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অসংখ্য বার লিখিত আবেদন নিবেদন করা হয়েছে ।কিন্তু শুধু আশ্বাস মিলেছে ২৭-২৮ বছরেও বাস্তবায়ন করেনি সরকার।বরং কয়েক বছরের মধ্যে বিশাল অংশ ভরাট হয়ে যাওয়ায় পরিনত হয়েছে গৌচারণভূমিতে।বে-দখল হয়ে গেছে শত,শত বিঘা জায়গা।
বাতিখালীর গ্রামের বাসিন্দা আজিজুল হক বলেন, “আমাদের পূর্বপুরুষের নদীর পাড়ের জমি এখন দখল হয়ে গেছে। নদীর স্বাভাবিক প্রবাহও কমে যাচ্ছে। আমরা বারবার অভিযোগ করেও কোনো সমাধান পাচ্ছি না।”স্থানীয় মৎস্যজীবী রফিকুল ইসলাম বলেন, “নদীতে মাছ ধরা এখন কষ্টকর হয়ে গেছে। কারণ নদীর ধারে অবৈধ বাঁধ ও ঘের তৈরি করা হয়েছে।”
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জনপ্রতিনিধি জানান, “দখলদাররা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনও দ্বিধাগ্রস্ত।”স্থানীয় পরিবেশবাদীরা আশঙ্কা করছেন, অবৈধ দখল অব্যাহত থাকলে নদীর নাব্যতা হুমকির মুখে পড়বে এবং ভাঙন বৃদ্ধি পাবে। দ্রুত ভূমি দস্যুদের উচ্ছেদ করে নদীকে তার স্বাভাবিক প্রবাহে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নেতৃত্ব মানে শুধু প্রভাব বিস্তার করা নয়,

পাইকগাছা শিববাড়ী ব্রিজ থেকে হাড়িয়া ব্রিজ পযন্ত নদীর দুপাশে প্রায় ৫ কি.মি জায়গা ভূৃমি দস্যুদের দখলে 

Update Time : 01:09:58 pm, Monday, 18 August 2025