
সানজিদুল হক, সাতক্ষীরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন ও (৮০তম জন্মবার্ষিকী) উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পাটকেলঘাটা হারুনা রশিদ ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে পাটকেলঘাটা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ আহমেদ। প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আনিসুজ্জামান।
বিশেষ অতিথি সাবেক ছাত্রদল নেতা বর্তমান তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম আবু মুহিত,পাটকেলঘাটা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ রিজভী আহম্মেদ ও সদস্য সচিব শেখ আবীর হোসেন। সাবেক সাতক্ষীরা জেলা ছাত্রদল নেতা এডভোকেট মাকফুর রহমান, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মুক্তার হোসেন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি ও সাবেক ছাত্রদল নেতা শেখ সানজিদুল হক, সাবেক ছাত্রনেতা মারুফ হোসাইন।
এছাড়া সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ শিমুল হোসেন, সাধারণ সম্পাদক তুহিন সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, খলিশখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ বাপ্পি হোসেন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী মারুফ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আজমির হোসেন রিদয়, ছাত্রনেতা রাকিব ও সুমন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদনান। শেষে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Reporter Name 























