
মোঃ কায়সার উদ্দিন, সিনিয়র স্টাফ রিপোর্টার
শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগষ্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই সভা অনুষ্ঠিত হয়। শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে উক্ত সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে শেরপুরের সিভিল সার্জন ডা: মুহাম্মদ শাহীন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, সওজ, এলজিইডি, গণপূর্ত, জনস্বাস্থ্য প্রকৌশল ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাগণসহ পাঁচ উপজেলার নির্বাহী অফিসার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগ ও দপ্তরের পরিকল্পনা, বাস্তবায়নাধীন প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। এ সময় জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতের উন্নয়ন কর্মকান্ডে সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং দ্রুত অগ্রগতির উপর গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 





















