Dhaka 2:30 pm, Sunday, 15 February 2026

সিলেটের নতুন জেলা প্রশাসক আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

  • Reporter Name
  • Update Time : 01:11:45 pm, Monday, 18 August 2025
  • 324 Time View
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

আলোচিত প্রশাসনিক কর্মকর্তা ও দুর্নীতিবিরোধী অভিযানের জন্য পরিচিত মো. সারোয়ার আলমকে সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মো. সারোয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজালবিরোধী অভিযান, দুর্নীতি দমন, ভোক্তা অধিকার রক্ষা ও দায়িত্বশীল কর্মতৎপরতার জন্য সারাদেশে আলোচিত হয়েছিলেন। বিশেষ করে রাজধানীতে তার পরিচালিত একাধিক ভেজালবিরোধী অভিযান সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা কুড়িয়েছিল। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নতুন নিয়োগে সিলেট প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছেন।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফকিরহাট বিশ্ব রোডে দুই বাসের সংঘর্ষে নারী পুরুষ সহ আহত- ১৫ ।

সিলেটের নতুন জেলা প্রশাসক আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

Update Time : 01:11:45 pm, Monday, 18 August 2025