Dhaka 10:51 pm, Sunday, 18 January 2026

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী : সেনাপ্রধান

  • Reporter Name
  • Update Time : 11:11:14 am, Tuesday, 19 August 2025
  • 424 Time View

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

দেশ এখন জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে উপস্থিত সেনা সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের বিভিন্ন সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।

সেনাপ্রধান বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সেনারা দীর্ঘ সময় ধরে মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। কোথাও কোনো দূরত্ব তৈরি হলে তা দ্রুত দূর করতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন, তাই মাঠে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো অবস্থাতেই প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রসঙ্গ তুলে সেনাপ্রধান আরও বলেন, “ভুয়া ও বিভ্রান্তিকর বার্তা দেখে কেউ যেন বিভ্রান্ত না হয়। সতর্ক থাকতে হবে, যাতে কোনো মহল ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে।”

দেশের মানুষ সেনাবাহিনীর প্রতি আস্থাশীল উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।”

এ সময় সেনাপ্রধান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান— পেশাদারি দক্ষতা, শৃঙ্খলা এবং সর্বোচ্চ সততা বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দিনাজপুরের হিলিতে ডাঃ জাহিদ হোসেনের কুশল বিনিময়

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী : সেনাপ্রধান

Update Time : 11:11:14 am, Tuesday, 19 August 2025