Dhaka 11:02 am, Monday, 19 January 2026

কালিহাতীতে তুলার বস্তায় ৪৯ কেজি গাঁজা বহনকালে ট্রাকচালকসহ গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • Update Time : 12:26:17 pm, Tuesday, 19 August 2025
  • 282 Time View
শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে মিনি ট্রাকে তুলার বস্তার আড়ালে গাঁজা বহনকালে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প কমান্ডার কাওসার বাঁধন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন, ট্রাকচালক আমিনুল (৩৫), ট্রাকের হেলপার বাবু (৩৬) এবং মাদক কারবারি মোজাহিদ (২৫)। এর আগে সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক কারবারিরা হবিগঞ্জ থেকে তুলা বোঝাই মিনি ট্রাকে করে গাঁজা নিয়ে গাজীপুর হয়ে যমুনা সেতুর দিকে আসছিল। পরে রাত সাড়ে ৩টার দিকে এলেঙ্গায় অভিযান চালিয়ে ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তুলার বস্তার ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা না থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে: রুমিন ফারহানা

কালিহাতীতে তুলার বস্তায় ৪৯ কেজি গাঁজা বহনকালে ট্রাকচালকসহ গ্রেপ্তার ৩

Update Time : 12:26:17 pm, Tuesday, 19 August 2025