Dhaka 10:24 pm, Sunday, 18 January 2026

জাতীয়া মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপচাঁচিয়াতে র‍্যালি আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত 

  • Reporter Name
  • Update Time : 04:53:14 am, Tuesday, 19 August 2025
  • 150 Time View
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া, বগুড়া প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৮আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য সড়ক র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদ আলীর  সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায়, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।
আমন্ত্রিত অতিথি, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জারিন তাসনিম নিলয়, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোখলেছার রহমান ভুট্টু, মৎস্য চাষী ইছাহাক আলী প্রমুখ। পরে ৩ জন সফল মৎস্য চাষী ও একজন সংগঠক সহ মোট ৪ জনকে উপজেলা মৎস্য অফিসের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নরসিংদীতে ড্রাইভিং কারের চাকায় পিষ্ট হয়ে একজন চল্লিশোর্ধ্ব বয়সী মায়ের মৃত্যু

জাতীয়া মৎস্য সপ্তাহ উপলক্ষে দুপচাঁচিয়াতে র‍্যালি আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত 

Update Time : 04:53:14 am, Tuesday, 19 August 2025