Dhaka 10:53 pm, Sunday, 18 January 2026

নরসিংদীর শ্রেষ্ঠ মৎস্য চাষী নির্বাচিত হলেন বিএনপি নেতা মাহবুব আলম

  • Reporter Name
  • Update Time : 08:59:33 am, Tuesday, 19 August 2025
  • 353 Time View
আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার নরসিংদী
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে নরসিংদীতে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মাহবুব আলমকে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে ঘোষণা করা হয়।
তিনি মাছ উৎপাদনে (বিশেষ করে পাঙ্গাস ও তেলাপিয়া মিশ্র চাষে) গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন।
নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়সাল আজমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আব্দুল হান্নান এবং জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক। এছাড়াও নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আহসান উল্লাহসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দিনাজপুরের হিলিতে ডাঃ জাহিদ হোসেনের কুশল বিনিময়

নরসিংদীর শ্রেষ্ঠ মৎস্য চাষী নির্বাচিত হলেন বিএনপি নেতা মাহবুব আলম

Update Time : 08:59:33 am, Tuesday, 19 August 2025