
এসএম নাইমুল ইসলাম জিহাদ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আজাদুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। ঘুষ ছাড়া কোন সেবা মেলা না ইউনিয়ন পরিষদে। এছাড়াও ইউনিয়নের বাহিরের লোকজনকে জন্ম নিবন্ধন করে দেওয়ার অভিযোগ উঠেছে অস্থানীয় ঢাকার বাসিন্দা কে জন্ম নিবন্ধন করে দে টাকার বিনিময়। তিনি ভূয়া জন্ম সনদ তৈরীর অভিযোগ তাহার বিরুদ্ধে, এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ছামিউল ইসলাম জানান, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আজাদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলমান রয়েছে। গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া ইউনিয়ন পরিষদের উপস্থিত ছিলেন না। সচিব মোহাম্মদ আজাদুল ইসলাম ভূইয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমার বিরুদ্ধে আনা অভিয়োগ ভিত্তিহীন ও বানোয়াট এবং ষড়যন্ত্র।
Reporter Name 






















