
মাহমুদুল ইসলাম সাগর, সাভার প্রতিনিধি
সাভারে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় আবু রায়হান নামের এক শীর্ষ মাদক ব্যাবসায়ী কে আটক করে ডিবি। সোমবার বিকেল প্রায় ৫.৩০ এর দিকে সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু রায়হান (২৫) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দক্ষিন দুয়ারি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় থাকতেন বলে জানা যায়।
ডিবি পুলিশ এর তথ্যমতে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ। এ সময় আবু রায়হান (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পর তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
Reporter Name 






















