
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা করার অভিযোগে অবৈধ দখল মুক্ত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে আসেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথি এ সময় ব্যাবসায়ীরা বাধা দেয়। গত ১৯ আগস্ট মঙ্গলবার বিকালে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে আসলে ব্যবসায়ীদের সঙ্গে বাক বিতন্ডার হয়। এসময় জনতার ক্ষোভের মুখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করেই নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এর পরপরই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান ও সহকারী কশিমার(ভূমি) লিজা আক্তার বিথির নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অবৈধভাবে ব্যবসা করার অপরাধে দোকানের সরঞ্জাম জব্দ করে নিয়ে যায়।
Reporter Name 



















