Dhaka 11:56 am, Monday, 19 January 2026

দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল 

  • Reporter Name
  • Update Time : 01:08:31 pm, Wednesday, 20 August 2025
  • 174 Time View
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি 
বগুড়া জেলার দুপচাঁচিয়া হাসপাতাল জামে মসজিদের ভাঙ্গার ষড়যন্ত্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সীমাহীন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ শামসুন্নাহারকে অপসারনের দাবীতে দুপচাঁচিয়া উপজেলার সর্বস্তরের জনসাধারনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার ১৯ আগস্ট বিকেলে এ বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।
পরে সিও অফিস বাসস্ট্যান্ড হাসপাতাল মসজিদের সামনে উপজেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলম হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী ওমর ফারুকের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হামিদ ট্রেডার্সের পরিচালক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, তোতা মেডেকেলের স্বত্বাধিকারী ও মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাবেক সদস্য প্রাক্তন শিক্ষক হাফিজার রহমান, শিক্ষক শহীদ-ই-ইলাহী, ছাত্র প্রতিনিধি নাজমুস সাকিব নাঈম,জান্নাতেন নাঈম, ব্যবসায়ী শফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোবারক হোসেন, আলম হোসেন, গাজীউর রহমান, আফজাল হোসেনসহ সর্বস্তরের জনসাধারণ ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ। বক্তারা দুর্নীতিবাজ মসজিদ ভাঙ্গার পরিকল্পনাকারী ডাঃ শামসুন্নাহারকে ৩ দিনের মধ্যে অপসারণ না করলে উপজেলার সকল ওষুধের দোকান বন্ধ রাখা সহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাড়িতে খাম লাগিয়ে পালাল বাইকার, চার দিনেও শনাক্ত হয়নি রহস্যজনক আরোহী

দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল 

Update Time : 01:08:31 pm, Wednesday, 20 August 2025