Dhaka 10:52 am, Sunday, 15 March 2026

নরসিংদীতে ভুয়া সাংবাদিক আটক, মোচলেকা দিয়ে মুক্তি

  • Reporter Name
  • Update Time : 05:00:02 am, Wednesday, 20 August 2025
  • 200 Time View
আল আমিন মিয়া, স্টাফ রিপোর্টার নরসিংদী
নরসিংদীতে তালাত মাহামুদ নামে এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। পরে মোচলেকা লিখে তিনি মুক্তি পান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে। জানা যায়, বেলাব উপজেলার বাজনাবো গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জহিরুল ইসলামকে ১০ হাজার টাকার বিনিময়ে একটি ভুয়া পরিচয়পত্র প্রদান করেন তালাত মাহামুদ। পরিচয়পত্রটি ছিল “নিউজ ২৪”-এর নাম ব্যবহার করে তৈরি।
মঙ্গলবার ভোরে জহিরুল ইসলাম নরসিংদী শহরের একটি বেকারিতে গিয়ে নিজেকে নিউজ ২৪-এর সাংবাদিক পরিচয় দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেন। এ সময় দোকান মালিক বিষয়টি টের পেয়ে নিউজ ২৪-এর কার্যালয়ে ফোন দিলে তারা জানান, এ নামে কোনো প্রতিনিধি নেই। নরসিংদীতে তাদের একমাত্র প্রতিনিধি হচ্ছেন মো. হৃদয় খান।
পরে হৃদয় খান ঘটনাটি জানতে পেরে জহিরুল ইসলামকে ফোনে যোগাযোগ করেন এবং আদালত প্রাঙ্গণে দেখা করতে বলেন। সেখানে পরিচয়পত্রের উৎস জানতে চাইলে জহিরুল ইসলাম জানান, তালাত মাহামুদ নামে এক ব্যক্তি ১০ হাজার টাকার বিনিময়ে এটি দিয়েছেন। এরপর তালাত মাহামুদকে ডেকে আনা হলে তিনি প্রথমে অস্বীকার করেন। তবে গণধোলাইয়ের পর ঘটনার সত্যতা স্বীকার করেন। তার দেহ তল্লাশি করে ৮টি ভিন্ন গণমাধ্যমের পরিচয়পত্র উদ্ধার করা হয়।
পরবর্তীতে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি এসে তালাত মাহামুদকে প্রেসক্লাবে নিয়ে যান। সেখানে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ভবিষ্যতে আর এ ধরনের প্রতারণামূলক কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দিলে তাকে মুক্তি দেওয়া হয়। উদ্ধারকৃত ভুয়া পরিচয়পত্রগুলো হলো— দৈনিক বজ্রশক্তি জাতীয় সাপ্তাহিক স্বকাল চিত্র, দৈনিক মুক্তি সমাচার বিবিসি নিউজ ২৪ তদন্ত রিপোর্ট
জাতীয় দৈনিক বাংলা প্রতিদিন, দৈনিক চৌকস জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কথিত শ্রমিক দল নেতা পাষানের রমরমা চাঁদাবাজি ব্যবসা।

নরসিংদীতে ভুয়া সাংবাদিক আটক, মোচলেকা দিয়ে মুক্তি

Update Time : 05:00:02 am, Wednesday, 20 August 2025