
ফোরকান জামান, বেনাপোল (যশোর) প্রতিনিধি
নানা আয়োজনে যশোরের শার্শার বাগাআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বাগাআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগাআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল হোসেন রিপন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সেলিম হোসেন আশা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মোঃ সাইদুজ্জামান লাল্টু, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির ফয়সাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন, শ্রমবিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিউদ্দীন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোইমিনুল সাগর প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
Reporter Name 






















