Dhaka 10:39 pm, Sunday, 18 January 2026

ফতুল্লার ভোলাইলে ক্ষতিগ্রস্ত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 07:53:14 am, Thursday, 21 August 2025
  • 245 Time View

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

ফতুল্লার কাশীপুর দেওভোগ ভোলাইল এলাকায় বুধবার সকাল ১০ টায় স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত এবং ড্রেনেজ ব্যবস্থা পুনঃনির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীরা জানান, ফ্লাইওভার নির্মাণের ফলে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। এর ফলে এলাকায় জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে এবং ড্রেনের মুখ বন্ধ হয়ে স্থানীয় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, দ্রুত ড্রেন পুনঃনির্মাণ ও ফ্লাইওভার নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা-মহাসড়ক মেরামত করা হোক।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক আনসার উদ্দিন গাজী, রাজনৈতিক নেতা লুৎফর রহমান খান, সমাজ সেবক ফারুক হোসেন, সমাজ সেবক সোহরাব হোসেন, গনি মাদবর, মহাসিন, পাভেল ও জামিল হোসেনসহ আরও অনেকে।মানববন্ধনকারীরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনদুর্ভোগ দূর করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যক।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে বাধা ও ইউএনওকে শাসানো ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ফতুল্লার ভোলাইলে ক্ষতিগ্রস্ত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

Update Time : 07:53:14 am, Thursday, 21 August 2025