
আতিকুর রহমান (তনি সরকার) গোদাগাড়ী রাজশাহী৷
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পৌ: শাখাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার(২০আগস্ট) বিকালে গোদাগাড়ী উপজেলা পৌ:শাখার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভার বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক চত্বরের এসে শেষ হয়।
পরে সমাবেশে সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কুরবান আলী, সঞ্চালনায়ে ছিলেন গোদাগাড়ী পৌর শাখা সদস্য সচিব মোঃ মুনতাসির আহমেদ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সামরিক সচিব ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সদস্য মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন। অনুষ্ঠানে প্রথমে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম মেরাজ, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদুর রহমান লিটন, রাজশাহী জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আরেফিন কনক, অন্যান্য অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ নাসির আহমেদ ,আরও উপস্থিত ছিলেন পৌরসভার যুবদলের আহবায়ক মাহবুব রহমান বিপ্লব, সাবেক মেয়র আনারুল চৌধুরী,রাজশাহী জেলা সদস্য সদর উদ্দিন,রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অরণ্য কুসুম,রাজশাহী জেলা যুবদলের সদস্য ডালিম,রাকিব, রাজিব, গোদাগাড়ী থানার সাবেক আহবায়ক আব্দুল মালেক, গোদাগাড়ী থানার সাংগঠনিক সম্পাদক মাহাবুব,উজ্জল এডভোকেট, গোদাগাড়ী থানার সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সইবুর রহমান,দেওপাড়া ইউনিয়নের সভাপতি আব্দুল হাই (টুনু), গোগ্রামে ইউনিয়নের সভাপতি দিলীপ ও সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ,হেনা মাস্টার, গোদাগাড়ী থানার সাবেক যুবদলের সেক্রেটারি নাসির উদ্দিন (বাবু), গোদাগাড়ী থানার যুবদলের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান পাইলট, রফিক ডাক্তার, রশিদ, হিমেল, গোদাগাড়ী থানার শ্রমিক দলের সেক্রেটারি রানা,ইশা, ছাত্রদলের সেক্রেটারি কাউসার সহ, উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল ও তার সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 





















