
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) এক সরকারি সফরে চীন গমন করেছেন। এ সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক সহযোগিতা রয়েছে। এ সফরকে বিশেষজ্ঞরা আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। সফরের মাধ্যমে সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়, শান্তিরক্ষা কার্যক্রমে অভিজ্ঞতা ভাগাভাগি এবং যৌথ মহড়াসহ নানা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হতে পারে বলে আশা করা হচ্ছে। সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ আগস্ট ২০২৫ বাংলাদেশে ফিরে আসবেন।
Reporter Name 


















