Dhaka 11:27 am, Monday, 19 January 2026

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ

  • Reporter Name
  • Update Time : 07:51:50 am, Thursday, 21 August 2025
  • 228 Time View
মোঃ জহিরুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকাল ৪টায় কুয়াকাটা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পৌর এলাকার বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আলী হায়দার শেখ ও সদস্য সচিব রেদওয়ানুল ইসলাম রাসেল শেখ। সাবেক আহ্বায়ক আলী হায়দার শেখ বলেন, “স্বেচ্ছাসেবক দল সবসময় দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”
সদস্য সচিব রেদওয়ানুল ইসলাম রাসেল শেখ বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচির মাধ্যমে আমরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, পরিবেশ রক্ষায়ও অবদান রাখতে চাই। বৃক্ষরোপণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বনায়ন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।” এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক সোবাহান হোসেন রাজু, সোহাগ মৃধা, হেমায়েত উদ্দিন, আব্দুল কাইয়ুম আরজুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাড়িতে খাম লাগিয়ে পালাল বাইকার, চার দিনেও শনাক্ত হয়নি রহস্যজনক আরোহী

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ

Update Time : 07:51:50 am, Thursday, 21 August 2025