Dhaka 2:30 pm, Thursday, 16 April 2026

নিহতে মাহিনের পরিবারের পাশে ফটিকছড়ি উপজেলা প্রশাসন

  • Reporter Name
  • Update Time : 07:41:36 am, Saturday, 23 August 2025
  • 210 Time View

মোঃ আজগর আলী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে মর্মান্তিক গণপিটুনিতে নিহত মাহিনের পরিবারকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছে ফটিকছড়ি  উপজেলা প্রশাসন।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:মোজাম্মেল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় ফটিকছড়ি  সহকারী কমিশনার (ভূমি)কর্মকর্তা  মো:নজরুল ইসলাম, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিহত মাহিনের স্বজন ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলে ইউএনও আশ্বাস দেন যে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। তিনি ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদকে দ্রুত পদক্ষেপ নিয়ে ইতোমধ্যে ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তারের জন্য ধন্যবাদও জানান।

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং আর্থিক সহায়তা ও সব ধরনের আইনগত সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়। কর্মকর্তারা জানান, নিহত মাহিনের পরিবার যাতে ন্যায়বিচার পায় এবং তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয় সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নেতৃত্ব মানে শুধু প্রভাব বিস্তার করা নয়,

নিহতে মাহিনের পরিবারের পাশে ফটিকছড়ি উপজেলা প্রশাসন

Update Time : 07:41:36 am, Saturday, 23 August 2025