
সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম প্রতিনিধি
নগরীর ইপিজেড থানাধীন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পতেঙ্গা জোনাল অফিসের উদ্যোগে এক কর্মী সম্মেলন ও ব্যবসা উন্নয়ন সভা শুক্রবার রাতে বন্দরটিলাস্থ সাংগঠনিক জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে। ভাই আসসালামু আলাইকুম অত্র প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার-১ , পতেঙ্গা-দামপাড়া ও বহদ্দারহাট জোনের মনিটরিং এরিয়া ইনচার্জ কে এম শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া ইনচার্জ – সিডিএ, রাউজান,পটিয়া উপজেলার মোঃ সেলিম সামশেদ আশরাফী, সম্মানিত বিশেষ অতিথি ছিলেন সিইপিজেড সাংগঠনিক অফিসের সহকারী জোন প্রধান সুলতানা বেগম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সেলিম আশরাফী বলেন,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহকের মেয়াদ শেষ হওয়ার মূহূর্তেই দাবিকৃত পাওনা পরিশোধ করে।
তিনি বীমা গ্রহীতার সেবা নিশ্চিত করতে সাংগঠনিক কর্মীদের আরো দক্ষ ও অভিজ্ঞতা অর্জনের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন। বীমার উন্নয়ন ও সফলতার জন্য ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালু রাখার অনুরোধ জানান।
একইসাথে শুক্রবার সন্ধ্যায় পতেঙ্গা জোনাল অফিসের বীমা গ্রহীতা সম্রাট তালুকদারের মৃত্যু দাবিকৃত ১ লাখ ৫০ হাজার টাকা তার স্ত্রী শেখ নেভীর হাতে তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। রাতে কর্মী সম্মেলনে ইউ এম,বিএম, এজিএম,এমও পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে ডিনার ভোজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
Reporter Name 



















