Dhaka 2:07 pm, Thursday, 16 April 2026

পাবনায় ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে অপহরণের চেষ্টা

  • Reporter Name
  • Update Time : 09:50:16 am, Saturday, 23 August 2025
  • 220 Time View

মোঃ মিজানুর রহমান মিজান, পাবনা প্রতিনিধি

বনার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিনকে মারধর করে অপহরণের চেষ্টার করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় মধ্যশহরের স্কয়ার সড়কের চার মাথা মোড়ে এ ঘটনা ঘটে।

হামলার বিষয়ে পাবনা ডেপুটি পোস্টমাস্টার জেনারেল রুহুল আমিন জানান, দাপ্তরিক কাজ শেষে অফিসের জিপগাড়ি প্রতিদিনের মতো সন্ধ্যায় বাসায় ফেরার পথে স্কয়ার সড়কের কিমিয়া মোড়ে তাকে নামিয়ে দিয়ে যায়। গাড়ি থেকে নামা মাত্রই ৭ থেকে ৮ জনের সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল-ঘুষি ও মারধর শুরু করে।

একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে মারতে মারতে আব্দুল হামিদ সড়কের ডাচবাংলা ব্যাংকের সামনে নিয়ে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করে সাহায্য চাইলে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রুহুল আমিন আরও জানান, আমি পাবনায় নতুন যোগদান করেছি। এখানে আমার কারও সঙ্গে দ্বন্দ্ব নেই, কখনো কারও সঙ্গে কথা কাটাকাটিও হয়নি। কেন আমার ওপর হামলা হলো তার কিছুই বুঝতে পারছি না। হামলাকারীরা আমার পরিচিতও নয়। আমি খুবই নিরপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে পাবনা সদর থানায় অভিযোগ করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে সিসিটিভি না থাকায় কাউকে শনাক্ত করা যায়নি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নেতৃত্ব মানে শুধু প্রভাব বিস্তার করা নয়,

পাবনায় ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে অপহরণের চেষ্টা

Update Time : 09:50:16 am, Saturday, 23 August 2025