Dhaka 11:35 am, Monday, 19 January 2026

যশোরের আতাউর রহমান তিতাসের চাকরি থেকে কোটি টাকার মালিক

  • Reporter Name
  • Update Time : 09:08:02 am, Saturday, 23 August 2025
  • 10589 Time View
বিশ্বজিৎ বসু, ভ্রাম্যমান প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর মতিয়ার রহমান মতির ছেলে আতাউর রহমান তুষারের হঠাৎ সম্পদ বৃদ্ধি নিয়ে এলাকাজুড়ে বিস্ময় ও আলোচনা শুরু হয়েছে। মাত্র ছয়-সাত বছরের চাকরিজীবনে কোটি টাকার সম্পদ অর্জন করায় তার আয়ের বৈধ উৎস নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান ঢাকায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করছেন। এ সময়ে তিনি ঢাকায় নিজ নামে ও স্ত্রীর নামে ফ্ল্যাট ক্রয় করেছেন। পাশাপাশি সম্প্রতি প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নিজের নামে আট বিঘা জমি কিনেছেন বলেও জানা গেছে। গ্রামের বাসিন্দারা জানান, আতাউর রহমান বছরে এক-দুবার গ্রামে আসেন। এলাকায় কারো সঙ্গে তেমন মেলামেশা না করলেও তার অল্প সময়ে বিপুল সম্পদ অর্জনের খবরে কৌতূহল তৈরি হয়েছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, সরকারি চাকরিজীবীর সম্পদ বৃদ্ধি আইন অনুযায়ী নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। হঠাৎ সম্পদ বৃদ্ধির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত করা জরুরি। যোগাযোগের জন্য আতাউর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে (০১৯২৪-৬৬৯৫৫৫) একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি, রাষ্ট্রীয় চাকরিজীবীর সম্পদ বৃদ্ধির বৈধ উৎস স্পষ্ট করতে হলে বিষয়টি জরুরি ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের তদন্তের আওতায় আনা উচিত। আরও জানা গেছে তার শ্বশুর একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সম্প্রতি যশোর বিজ্ঞ আদালতে মাদকদ্রব্য আইনে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

গাড়িতে খাম লাগিয়ে পালাল বাইকার, চার দিনেও শনাক্ত হয়নি রহস্যজনক আরোহী

যশোরের আতাউর রহমান তিতাসের চাকরি থেকে কোটি টাকার মালিক

Update Time : 09:08:02 am, Saturday, 23 August 2025