
মোহহাম্মদ সবুজ খান জয়, স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি: মুশফিকুর রহমান ও ইঞ্জিনিয়ার নাজমুল হুদার নেতৃত্বে নেতাকর্মীদের ঢল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচিকে ঘিরে পুরো জেলা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ কর্মসূচিতে যোগ দিতে কসবা ও আখাউড়া থেকে হাজারো নেতাকর্মী নিয়ে অংশ নেন সাবেক এমপি মুশফিকুর রহমান। তার সঙ্গে যোগ দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা।
জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর আগমন উপলক্ষে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। কর্মীরা ঐক্যবদ্ধ কণ্ঠে শ্লোগান দেন—“মুশফিক স্যার, আপনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। মুশফিক স্যার, আপনি এগিয়ে যান— আমরা আছি আপনার সাথে।”
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন কসবা উপজেলা যুবদলের ১ নং যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান বাবু পৌর শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাজু আহম্মেদ বাবুল আহমেদ বাবু, রফিকুল ইসলাম সজিব, নাজিম হোসেন নিলয়, মেহেদী হাসানসহ অগণিত স্থানীয় নেতাকর্মী নেতাকর্মীদের উপস্থিতি ও উচ্ছ্বাস প্রমাণ করেছে— ব্রাহ্মণবাড়িয়া বিএনপিতে জননেতা মুশফিকুর রহমান ও ইঞ্জিনিয়ার নাজমুল হুদা এখন আস্থার প্রতীক। দলীয় নেতাকর্মীদের দাবি, তাদের নেতৃত্বে কসবা ও আখাউড়ায় বিএনপির সাংগঠনিক অবস্থান আরও সুসংহত ও শক্তিশালী হবে।
Reporter Name 
























