Dhaka 11:29 pm, Sunday, 18 January 2026

সৈয়দপুরে শাহাদাৎ বার্ষিকীতে ঐক্যের বার্তা:ঘোষণা হলো দুটি উপকমিটি

  • Reporter Name
  • Update Time : 05:05:57 am, Sunday, 24 August 2025
  • 165 Time View
তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) স্বাগতম ও ইসলামের পঞ্চম খলিফা হযরত ইমাম হাসান (রা.)-এর শাহাদাৎ বার্ষিকী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট)  শহরের রংপুর রোডস্থ নুর কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এশার নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব গুলজার আহমেদ আশরাফী।
অনুষ্ঠানে  হযরত সৈয়দ মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রহ.), হযরত সৈয়দ ওয়ারিস আলী শাহ (রহ.) এবং আলা হযরত ইমাম আহমাদ রাযা খান (রহ.)-এর পবিত্র স্মরণোৎসব পালিত হয়।
অনুষ্ঠান চলাকালে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, সৈয়দপুর, নীলফামারীর আওতায় দুটি উপ-কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে ইমাম ওলামা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয় মাওলানা মোহাম্মদ আলী মিসবাহীকে আহ্বায়ক এবং মাওলানা ইমরান হাবিব আশরাফীকে সদস্য সচিব করে। মোট ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি নীলফামারী জেলায় কার্যক্রম পরিচালনা করবে।
অন্যদিকে হাফেজ ও মোয়াজ্জিন পরিষদ গঠন করা হয়। এতে হাফেজ সৈয়দ বেলাল শামসিকে আহ্বায়ক এবং মো. আরিফ রেজা আত্তারিকে  সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ আসিফ আশরাফী ও খালিদ আজম আশরাফী। মনোমুগ্ধকর হামদ ও নাত পরিবেশন করেন হায়দার আলী হায়দার এমাদি। আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠান তরুণ প্রজন্মকে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ করবে এবং মুসলিম সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দিনাজপুরের হিলিতে ডাঃ জাহিদ হোসেনের কুশল বিনিময়

সৈয়দপুরে শাহাদাৎ বার্ষিকীতে ঐক্যের বার্তা:ঘোষণা হলো দুটি উপকমিটি

Update Time : 05:05:57 am, Sunday, 24 August 2025