Dhaka 1:36 pm, Thursday, 16 April 2026

পাটকেলঘাটায় ওএমএস আটা বিক্রয় কার্যক্রম উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 09:29:34 am, Monday, 1 September 2025
  • 943 Time View
নিজস্ব প্রতিনিধি
খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস (Open Market Sale) কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ড মাঠের উত্তর পাশে পুরাতন পুলিশ ফাঁড়ি রোডে আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) মুক্তা এন্টারপ্রাইজ ডিলার আলামিন হোসেন এর উদ্যোগে আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এদিন উদ্বোধনী দিনে প্রতিজনকে সর্বোচ্চ ৫ কেজি আটা ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক একুশের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ সানজিদুল হক, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্ত প্রমুখ। আটা নিতে আসা ক্রেতারা জানান, সরকারের এই ওএমএস কার্যক্রমের কারণে তারা স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাচ্ছেন। এতে তাদের আর্থিক সাশ্রয় হচ্ছে এবং বাজারের অতিরিক্ত মূল্য থেকে মুক্তি মিলছে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নেতৃত্ব মানে শুধু প্রভাব বিস্তার করা নয়,

পাটকেলঘাটায় ওএমএস আটা বিক্রয় কার্যক্রম উদ্বোধন

Update Time : 09:29:34 am, Monday, 1 September 2025