Dhaka 4:47 pm, Wednesday, 15 April 2026

হবিগঞ্জে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল ট্রেন চলাচল বন্ধ

  • Reporter Name
  • Update Time : 01:17:56 pm, Sunday, 21 September 2025
  • 185 Time View
সারোয়ার নেওয়াজ শামীম,  হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে খোয়াই নদীর ব্রীজের উপর সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে আছে। এতে সিলেট রেল লাইনে সকল ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার ( ২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৭ মিনিটে ট্রেনটি সিলেটের উদ্দেশ্য শায়েস্তাগঞ্জ ছেড়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারি ষ্টেশন মাষ্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জানান- বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটিকে উদ্ধার করতে সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে আসার পর ইঞ্জিন নিয়ে পারাবত ট্রেনকে ফেরত আনা হবে, এরজন্য সময় লাগতে পারে ৩-৪ ঘন্টা।  পারাবত ট্রেনের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী বলেন, শায়েস্তাগঞ্জে ছেড়ে গিয়ে খোয়াই নদী পাড় হয়ে চলন্ত অবস্থায় ইঞ্জিনে দ্রুটি দেখা দেয়। পরে দেখতে পাই দুইটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান ঘুরছে না। তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে ফিউজ পরিবর্তন করতে হবে, এই কাজ করতে মেকানিক্যাল লোকবল প্রয়োজন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
সারোয়ার নেওয়াজ শামীম
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

হবিগঞ্জে পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল ট্রেন চলাচল বন্ধ

Update Time : 01:17:56 pm, Sunday, 21 September 2025