
টেকনাফ প্রতিনিধি : সোলতান আহমদ।
কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়া এলাকায় নিজ বসতঘরে গুলিতে নিহত আলোচিত সুমাইয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং ঘটনার পর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, নোয়াখালী পাড়া এলাকায় নিজ বসতঘরে সুমাইয়াকে গুলি করে হত্যা করা হলে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছে।
টেকনাফ থানার ওসি জানান, আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Reporter Name 


















