Dhaka 4:10 am, Thursday, 12 March 2026

সুবর্ণচরে বাক প্রতিবন্ধী কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা, বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ।

  • Reporter Name
  • Update Time : 09:19:33 am, Saturday, 7 February 2026
  • 392 Time View

‎মোঃ মাঈন উদ্দিন

সুবর্ণচর ( নোয়াখালী) উপজেলা সংবাদদাতাঃ

‎নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে যৌন নির্যাতনের মাধ্যমে অন্তঃসত্ত্বা করার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী বর্তমানে প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

‎গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. ওমর ফারুক (৫৫), পিতা—মৃত অজি উল্যাহ। তিনি সুবর্ণচর উপজেলার ৪ নম্বর চরওয়াপদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের বাসিন্দা।

‎পরিবারের অভিযোগ, কিশোরী প্রতিবন্ধী হওয়ায় তার অসহায়ত্বকে পুঁজি করে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাকে যৌন নির্যাতন করে আসছিল। বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তনের মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি পরিবারের নজরে আসে। শুক্রবার রাতে ওই প্রতিবন্ধী যুবতীর পবিবার চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা করেন।

‎এ ঘটনায় চরজব্বর থানা পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা গ্রহণ করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

‎ঘটনাটি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকাবাসী জানান, তিনি এলাকার স্থায়ী বাসিন্দা নন, তিনি লক্ষীপুরের পোড়া গাছার কটিহাটি গ্রাম থেকে এসে এখানে বাড়ি করেছেন। এলাকার মানুষের সাথে তেমন কোনো সখ্যতা নেই। স্থানীয়রা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

‎‎চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান জানান, মেয়ের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোর্পদ করা হয়েছে ।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

সুবর্ণচরে বাক প্রতিবন্ধী কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা, বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ।

Update Time : 09:19:33 am, Saturday, 7 February 2026