Dhaka 3:55 am, Thursday, 12 March 2026

গৃহকর্মী নির্যাতন মামলায় রিমান্ডে বিমানের সাবেক এমডি ও তাঁর স্ত্রীসহ চারজন

  • Reporter Name
  • Update Time : 11:50:32 am, Tuesday, 10 February 2026
  • 116 Time View

১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাফিকুর রহমান, তাঁর স্ত্রী বীথিসহ চার আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, সাফিকুর রহমানের পাঁচ দিন, তাঁর স্ত্রী বীথির সাত দিন, গৃহকর্মী রূপালী খাতুনের পাঁচ দিন এবং মোছা. সুফিয়া বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শুনানিকালে আসামিপক্ষ জামিনের আবেদন করলে ভুক্তভোগীপক্ষ তার বিরোধিতা করে। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, প্রাথমিক অনুসন্ধানে শিশুটিকে যৌথভাবে নির্যাতনের আলামত পাওয়া গেছে। নির্যাতনের ধরন, সম্ভাব্য অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং প্রয়োজনীয় আলামত উদ্ধারের জন্য রিমান্ড প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এর আগে গত ২ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সরকারের সিদ্ধান্তে সাফিকুর রহমানকে বিমানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

মামলার বাদী শিশুটির বাবা অভিযোগ করেন, গত বছরের জুন মাসে মেয়েটিকে ওই বাসায় কাজে দেওয়া হয়। এরপর বিভিন্ন সময়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ১ ফেব্রুয়ারি তিনি থানায় মামলা দায়ের করেন।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

গৃহকর্মী নির্যাতন মামলায় রিমান্ডে বিমানের সাবেক এমডি ও তাঁর স্ত্রীসহ চারজন

Update Time : 11:50:32 am, Tuesday, 10 February 2026