Dhaka 4:42 am, Thursday, 12 March 2026

টেকনোক্র্যাট মন্ত্রিসভায় কারা থাকতে পারেন?

  • Reporter Name
  • Update Time : 05:43:58 am, Sunday, 15 February 2026
  • 209 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পাওয়ার পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গেছে, নবীন-প্রবীণ সমন্বয়ে ৩২ থেকে ৪২ সদস্যের একটি মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা রয়েছে। সংবিধান অনুযায়ী, মোট মন্ত্রীর এক-দশমাংশ পর্যন্ত টেকনোক্র্যাট হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে।

দলটির চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য মন্ত্রীদের তালিকা নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করছেন বলে জানা গেছে। টেকনোক্র্যাট কোটায় নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান–এর নাম আলোচনায় রয়েছে। এছাড়া রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার ও আমিনুল হকের নামও সম্ভাব্যদের তালিকায় রয়েছে। মন্ত্রিসভায় স্থান না পেলে তাঁদের কেউ কেউ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পেতে পারেন।

নির্বাচিত এমপিদের মধ্য থেকেও কয়েকজনকে মন্ত্রিসভায় নেওয়ার আলোচনা চলছে। এদের মধ্যে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আমানউল্লাহ আমান, নুরুল ইসলাম মনি, আলতাফ হোসেন চৌধুরী, মজিবর রহমান সরওয়ার, আব্দুস সালাম পিন্টুসহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন—এমন আলোচনা রয়েছে। পাশাপাশি তাঁকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের গুঞ্জনও রয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মিত্র দলগুলোর পক্ষ থেকেও কয়েকজন নেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা আছে। দলীয় নীতিনির্ধারকদের ভাষ্য, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে গুরুত্ব দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শপথের দিনই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

ছবি- নেট থেকে
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

টেকনোক্র্যাট মন্ত্রিসভায় কারা থাকতে পারেন?

Update Time : 05:43:58 am, Sunday, 15 February 2026