
সোলতান আহমদ,
টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার উত্তর লম্বুরী সমুদ্র সৈকত থেকে এক অজ্ঞাত নারী ও এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে সৈকতের বালিয়াড়িতে ভেসে থাকা দুটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা টেকনাফ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারী ও পুরুষের লাশ দুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ২৪–২৫ বছর এবং পুরুষের বয়স আনুমানিক ৩০–৩৫ বছর। তবে এখনো পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ দুটির শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশ দুটি সাগরের ঢেউয়ে ভেসে এসে সৈকতে উঠে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি অন্য কোনো কারণে ঘটেছে—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় টেকনাফ থানায় পৃথক অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ নারী ও পুরুষের পরিচয় শনাক্তে কাজ করছে।
Reporter Name 



















