Dhaka 5:06 am, Thursday, 12 March 2026

পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা।

  • Reporter Name
  • Update Time : 10:12:34 am, Wednesday, 18 February 2026
  • 79 Time View
মোঃ সাহেদ হোসেন
(স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া)

পবিত্র রমজানকে সামনে রেখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভেড়ামারা উপজেলার রেল বাজার ও কলেজ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে তিন দোকানিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি’২০২৬) ভেড়ামারা উপজেলার পৌরসভার মধ্যে রেল বাজার ও কলেজ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) রফিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যের অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিনটি দোকানিকে সতর্কতামূলক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে শ্রী রঞ্জন (৩৫), সাং-মঠপাড়া ভেড়ামারা, কুষ্টিয়াকে ২ হাজার, মোঃ আয়নাল হক (৫৫), সাং-সাতবাড়ীয়া, ভেড়ামারা, কুষ্টিয়াকে ১ হাজার ও মোঃ মিরাজুল ইসলাম, সাং-কলেজপাড়া, ভেড়ামারা কুষ্টিয়াকে ২ হাজার টাকা সর্বমোট ৩টি দোকানিকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) রফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীকে অবিহত করেন, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা।

Update Time : 10:12:34 am, Wednesday, 18 February 2026