Dhaka 4:39 am, Thursday, 12 March 2026

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু, আহত ১

  • Reporter Name
  • Update Time : 07:30:57 am, Wednesday, 18 February 2026
  • 65 Time View
মো: কায়সার উদ্দিন,
সিনিয়র স্টাফ রিপোর্টার:

শেরপুরের নকলা উপজেলার ৫নম্বর বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মিন্টু  মিয়া (৫৫) ও আঙ্গুর মিয়া(৫০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রয়ারি) বিকেল সাড়ে ৫টায় ওই ঘটনা ঘটে। মৃত মিন্টু মিয়া উপজেলার পোলাদেশী পশ্চিমপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে আর আঙ্গুর মিয়া একই এলাকার কুবেদ আলীর ছেলে। একই সময় সামিদুল হক (৫০) নামের অপর একজন গুরুতর আহত হন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুরের নকলা উপজেলার ৫ নম্বর বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় মঙ্গলবার বিকেলে সামিদুল হক নিজের জমিতে সেচ দিতে যান। তার নিজ সেচ পাম্পের তার মেরামত করার সময় মই নিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং নিচে পড়ে গেলে প্রতিবেশী মিন্টু মিয়া ও আঙ্গুর মিয়া তাকে উদ্ধার করতে এসে তারাও বিদ্যুস্পৃষ্ট হন।পরে প্রতিবেশীরা তাদের তিনজনকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিন্টু মিয়া ও আঙ্গুর মিয়া দুইজনকে মৃত ঘোষণা করেন। এবং গুরুতর আহত সামিদুল হককে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, বিদ্যুৎস্পৃষ্টে দু’জন কৃষকের মৃত্যুর ঘটনায় নকলা থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু, আহত ১

Update Time : 07:30:57 am, Wednesday, 18 February 2026