প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৫:৩৬ এ.এম
ক্ষমতা দায়িত্ব ও আমানত—অহংকারের নয়: মাওলানা নুরুল ইসলাম।

সোলতান আহমদ।
টেকনাফ প্রতিনিধি:
ক্ষমতা মানুষের জন্য এক বড় পরীক্ষা—এ কথা উল্লেখ করে টেকনাফ উপজেলার বিশিষ্ট আলেম মাওলানা নুরুল ইসলাম বলেছেন, ক্ষমতার মোহে পড়ে গেলে মানুষ অনেক সময় এই দুনিয়ার অস্থায়িত্ব ভুলে যায়। অথচ যিনি ক্ষমতা দান করেন, তিনিই তা কেড়ে নেওয়ার পূর্ণ ক্ষমতাও রাখেন।
তিনি বলেন, ইসলামে কারও জান (জীবন) ও মাল (সম্পদ) অন্যায়ভাবে ক্ষতি করা মহাপাপ হিসেবে গণ্য। একজন প্রকৃত মুমিন কখনো জুলুম, অবিচার বা নিপীড়নের পথে যেতে পারে না। বিশেষ করে যারা নেতৃত্বে বা প্রভাবশালী অবস্থানে রয়েছেন, তাদের জন্য ন্যায়, ইনসাফ ও দয়ার পথে চলা আরও বেশি জরুরি।
মাওলানা নুরুল ইসলাম আরও বলেন, ক্ষমতা কোনো ব্যক্তিগত অর্জন নয়; এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বড় দায়িত্ব ও আমানত। এই আমানতের খেয়ানত করলে দুনিয়া ও আখিরাতে তার কঠিন পরিণতি ভোগ করতে হবে।
তিনি শেষ বক্তব্যে সকলের জন্য দোয়া করে বলেন, “আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত, তাকওয়া ও সঠিক বুঝ দান করুন, যেন আমরা ক্ষমতাকে অহংকারের মাধ্যম নয়, বরং দায়িত্ব ও আমানত হিসেবে গ্রহণ করি।”

Design and Developed by: Manobadhikar IT