দৈনিক মানবাধিকার প্রতিদিন ডেস্ক:
বিরোধীদলীয় নেতা হিসাবে সংসদে শপথ গ্রহনের পরদিন ভোরে ফজরের নামাজ পড়ে ঝাড়ু হাতে নির্বাচনী এলাকা ঢাকার মিরপুরের সড়ক ও অলিগলি পরিষ্কার করে দিনের শুরু করেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি স্থানীয় এক মসজিদে ফজরের নামাজ আদায় করেন এবং তার পরে মসজিদ থেকে বের হয়ে গ্লাভস ও মাস্ক পরে রাস্তা ঝাড়ু দেন। তার মতে, এটি কোন একদিনের প্রচারণারমূলক কর্মসূচি নয়; দলের ইউনিটগুলো প্রতিদিনই এই কর্মসূচি চালিয়ে যাবে ।
দলীয় স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধাঘণ্টা করে সবাই যেন এলাকায় পরিচ্ছন্নতা কাজে অংশ নেয়। কেউ এক ঘণ্টা সময় দিতে পারলে তা আরও ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির এ সময় তার নির্বাচনী এলাকাকে রাজধানীর একটি মডেল পাড়া হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সরকারি বরাদ্দ না পেলেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে একই সঙ্গে ন্যায্য উন্নয়ন তহবিল থেকে তার এলাকাকে বঞ্চিত না করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
