Dhaka 4:38 am, Thursday, 12 March 2026

ইসলামপুর প্রেসক্লাবকে অবহিত না করেই ‘সাংবাদিক’ উল্লেখ: মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনকে ঘিরে ক্ষোভ

  • Reporter Name
  • Update Time : 04:04:54 am, Thursday, 19 February 2026
  • 77 Time View
হাসর আলী
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ব্যানারে ‘সাংবাদিক’ শব্দটি উল্লেখ করা হলেও ইসলামপুর প্রেসক্লাব-এর সভাপতি ও সাধারণ সম্পাদককে আনুষ্ঠানিকভাবে অবহিত না করায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

জামালপুর-২ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ইসলামপুর উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এ মতবিনিময় সভায় মিলিত হন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত সুধীজনরা স্থানীয় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। এমপি সকল মতামত গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ইসলামপুরকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

তবে সভার ব্যানারে ‘সাংবাদিক’ উল্লেখ থাকলেও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে আনুষ্ঠানিকভাবে না জানানোয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান ও সাধারণ সম্পাদক হাফিজ লিটন বলেন এ ধরনের আয়োজনে প্রেসক্লাবকে অবহিত না করা পেশাগত শিষ্টাচারের পরিপন্থী এবং এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। তারা ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে যথাযথ সমন্বয় ও আনুষ্ঠানিক যোগাযোগের প্রয়োজনীয়তা বজায় রাখবে বলে মনে করেন তিনি।

সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

ইসলামপুর প্রেসক্লাবকে অবহিত না করেই ‘সাংবাদিক’ উল্লেখ: মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনকে ঘিরে ক্ষোভ

Update Time : 04:04:54 am, Thursday, 19 February 2026