
মোঃ শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় টাঙ্গাইলের ঘাটাইলে শুভেচ্ছা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ (ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় ঘাটাইল সরকারি জি.বি.জি কলেজ মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয়ে বিজয় র্যালি বের করা হয় র্যালি টি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় বিজয় ৭১ চত্বর এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হেলালুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মুরাদ হাসান রুবেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছির আরাফাত শাওন, উপজেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি মোঃ আল আমিন খানসহ বিভিন্ন নেতাকর্মিরা।
Reporter Name 



















