
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ধামাইচ বিলচলন উচ্চ বিদ্যালয়ে সাধারন শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির নামে নেওয়া হচ্ছে ঘুষ।সাধারণ মেধাবী ও দরিদ্র অসাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে যে উপবৃত্তি প্রদান করার কথা সেই উপবৃত্তি দেওয়ার কথা বলে ধামাইচ বিল চলন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জনাব মোঃ মুকুল হোসেন মোল্লা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিটি উপবৃত্তির ফ্রম বিক্রি করছে ১০০ টাকায়।এমন একটি খবর ফেসবুক মাধ্যমে ভাইরাল হয় মেহেরাব হোসাইন মিজান নামের ফেসবুক আইডি থেকে।সেই আইডি থেকে বলা হয় ধামাইচ বিলচলন উচ্চ বিদ্যালয় এ ৬ষ্ট শ্রেণির উপবৃত্তি বিষয়ে প্রত্যেক ছাত্র ছাত্রী থেকে ১০০ টাকা নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের কর্মচারীকে জিজ্ঞাস করাতে উনারা কোনো উত্তর দেয়নি। বলেছেন প্রধান শিক্ষক সব কিছু জানে।
বিনয়ের সাথে বিশেষ ব্যক্তিদের
সঠিক তথ্য খোজ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
সাধারণ শিক্ষার্থীবৃন্দ বলেন মোঃ মকবুল হোসেন মোল্লা বলেছেন ১০০ টাকা করে দিয়ে যে ফর্ম কিনতে পারবে তারই উপবৃত্তি হবে। আর যে ১০০ টাকা দিয়ে ফর্ম কিনতে পারবে না। তার উপবৃত্তি হবে না বলে জানায় প্রধান শিক্ষক।তিনি আরো বলেন ১০০ টাকা করে দিতে যে না পারবে তার উপবৃত্তি পাওয়ার কোন যোগ্যতা নেই।
অপরদিকে উপবৃত্তি সম্পূর্ণরূপে মেধাবী শিক্ষার্থী ও হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই উপবৃত্তি বিতরণ করার কথা উল্লেখ রয়েছে। এ বিষয়ে মোহাম্মদ মকুল হোসেন মোল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তা কোন যোগাযোগ করা যায়নি।
স্থানীয় ব্যক্তিবর্গ এরসাথে জারা জারা জরিত তাদের সঠিক বিচার ও তদন্তর আশ্বাস চেয়েছেন উপজেলা প্রশাসনের কাছে। তারা আরো বলেন বিগতো দিনে তিনি আরো অনেক এমন কাজ করেছেন। তিনি কোন সরকারি নিয়ম মানেন না।
Reporter Name 



















