Dhaka 5:09 am, Thursday, 12 March 2026

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা রাশিয়ার

  • Reporter Name
  • Update Time : 09:19:27 am, Sunday, 1 March 2026
  • 81 Time View

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও তার পারমাণবিক স্থাপনায় আক্রমণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। খবর দিয়েছে দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল।

রাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেলআবিবের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী। তারা সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই মানবসৃষ্ট সংকটের যে কোনো নেতিবাচক পরিণামের জন্য দায়ী থাকবে। এতে সহিংসতার মাত্রা বৃদ্ধি এবং পরিস্থিতির আরও অবনতি ঘটার আশঙ্কাও রয়েছে।

রাশিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের আগ্রাসন মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী বিপর্যয় সৃষ্টি করতে পারে, যা শুধুমাত্র আঞ্চলিক নয়, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়াবে।

এর আগে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া একে বিপজ্জনক অভিযান আখ্যা দিয়েছে। তারা সতর্ক করেছে, এ পদক্ষেপ পুরো অঞ্চলকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।

এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

ছবি- সংগৃহীত
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা রাশিয়ার

Update Time : 09:19:27 am, Sunday, 1 March 2026