প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৬:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৬, ৪:০৯ এ.এম
মনোহরদীতে পৃথক অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড

আল আমিন মিয়া,
স্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পৃথক দুটি অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (০১ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদক সেবনকালে হাতেনাতে আটক হন রিফাত ও জয় বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালত রিফাতকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জয় বিশ্বাসকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানটি পরিচালনা করেন মনোহরদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সজিব মিয়া। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরাও অভিযানে অংশগ্রহণ করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Design and Developed by: Manobadhikar IT