
মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজার বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিপিসি চেয়ারম্যান জানান: দেশে জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কা নেই।
এ সময়ে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুত রয়েছে, তাতে দাম বাড়ার শঙ্কা নেই।
নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গতকাল পর্যন্ত ৭টি জাহাজের এলসি (লেটার অব ক্রেডিট) সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বর্তমানে ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রোল ১৫ দিন, ফার্নেস ৯৩ দিন ও জেড ফুয়েল ৫৫ দিনের মজুত রয়েছে।
উল্লেখ্য বর্তমানে যুদ্ধ পরিস্থিতির ফলে পৃথিবীর বৃহৎ তেলের রপ্তানিকারক দেশগুলোর মধ্যে সংঘাত শুরু হয়ে যাওয়াতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটে পড়ার বিষয়ে উদ্বিগ্ন বিশ্ববাসী। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ ওপেকভুক্ত (OPEC) দেশগুলো পৃথিবীতে জ্বালানি তেলের চাহিদা মিটিয়ে আসছে রপ্তানির মাধ্যমে।
Reporter Name 



















