Dhaka 3:51 am, Thursday, 12 March 2026

নরসিংদীতে ৩৩তম পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে

  • Reporter Name
  • Update Time : 09:09:05 am, Tuesday, 3 March 2026
  • 70 Time View
নরসিংদী জেলার পলাশ থানা-এর গজারিয়া ইউনিয়ন-এর দরিচর গ্রাম, জালালী নগরে অবস্থিত মজ্জূব অলি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইবনে কাশেম সিদ্দিকী হযরত দয়াল বাবা লিটন শাহ্ (র)-এর ৩৩তম পবিত্র বাৎসরিক উরস শরিফ আগামী ২১, ২২ ও ২৩ মার্চ ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উরস শরিফ উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির-আসকার, তবারক বিতরণ, দোয়া মাহফিল এবং দেশ-বিদেশ থেকে আগত ভক্ত ও আশেকানদের মিলনমেলা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দকে উক্ত উরস শরিফে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, শান্তি, সম্প্রীতি ও মানবতার বাণী ছড়িয়ে দিতে এবারের উরস শরিফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, হযরত দয়াল বাবা লিটন শাহ্ (র) তাঁর আধ্যাত্মিক সাধনা ও মানবসেবার জন্য এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। প্রতি বছর তাঁর উরস শরিফে হাজারো ভক্ত-অনুরাগীর সমাগম ঘটে।
সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সার্থক হোক—এই প্রত্যাশা আয়োজকদের।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

নরসিংদীতে ৩৩তম পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে

Update Time : 09:09:05 am, Tuesday, 3 March 2026