
মোতাহার হোসেন
নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদী পৌরসভার আসন্ন নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর পদে বর্তমানে সাধারণ মানুষের মুখে মুখে যার নাম শোনা যাচ্ছে, তিনি হলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা। রাজনীতির কঠিন সময়েও যিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি, সেই ত্যাগী নেতা সোহেল রানাকে ঘিরেই এখন স্থানীয় ভোটারদের প্রত্যাশা তুঙ্গে।
ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সামাজিক ও মানবিক মানুষ হিসেবে পরিচিত। এলাকাবাসীর বিপদে-আপদে পাশে থাকা এবং নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়াই তাকে আজ আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। সাধারণ মানুষের ভালোবাসা আর দোয়া সাথে নিয়ে তিনি এগিয়ে চলেছেন আগামীর সোনালী দিন গড়তে।
আল্লাহর রাসূল (সা.) বলেছেন, মানুষের সেবার মধ্যেই রয়েছে প্রকৃত কল্যাণ। আমরা বিশ্বাস করি, যোগ্য নেতৃত্বের মাধ্যমেই আমাদের এলাকা আরও সুন্দর হয়ে উঠবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সোহেল রানা সাহেবের মতো একজন জনবান্ধব নেতার উপস্থিতি ২নং ওয়ার্ডবাসীর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।
Reporter Name 



















