Dhaka 4:56 am, Thursday, 12 March 2026

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ২ জবাইকৃত হরিণসহ শিকারি আটক

  • Reporter Name
  • Update Time : 10:22:33 am, Tuesday, 3 March 2026
  • 64 Time View
মাসুদ রানা।
স্টাফ রিপোর্টার
 
বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ২টি জবাইকৃত হরিণ ও হরিণ শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা সংলগ্ন উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২টি জবাইকৃত হরিণ ও হরিণ শিকারের ব্যবহৃত ফাঁদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকৃত হরিণগুলো বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, উপকূলীয় ও বনাঞ্চল এলাকায় বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ২ জবাইকৃত হরিণসহ শিকারি আটক

Update Time : 10:22:33 am, Tuesday, 3 March 2026