Dhaka 5:11 am, Thursday, 12 March 2026

যশোরের মনিরামপুরে মাছের ঘের থেকে এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

  • Reporter Name
  • Update Time : 04:28:15 am, Tuesday, 3 March 2026
  • 130 Time View
শফি সম্রাট
স্টাফ রিপোর্টার

যশোরের মণিরামপুর উপজেলায় এক কিশোরের নৃশংস হত্যাকাণ্ডের খবর পাওয়া গেছে। উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা এলাকায় একটি মাছের ঘের থেকে আরিফ হোসেন (১৭) নামে ওই কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সকালে স্থানীয়রা ঘেরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। নিহত আরিফ হোসেন বালিধা এলাকার আতিয়ার রহমানের ছেলে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা আরিফকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতের পাশাপাশি তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঘেরে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলের ঘেরপাড়ে ছোপ ছোপ রক্তের দাগের পাশে একটি দিয়াশলাইয়ের বাক্স ও নগদ ৬০০ টাকা পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ আলামত হিসেবে এগুলো সংগ্রহ করেছে। মণিরামপুর থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শত্রুতার জেরে না কি অন্য কোনো কারণে এই নৃশংসতা, তা উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।এদিকে, শান্ত এলাকায় এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। একমাত্র ছেলেকে হারিয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রায় ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন প্রক্রিয়াধীন রয়েছে

যশোরের মনিরামপুরে মাছের ঘের থেকে এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

Update Time : 04:28:15 am, Tuesday, 3 March 2026