
শামশুল আরেফিন আরিফ ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরহাট পৌরসভা ১ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মুসলমানদের আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব।
তারা আরও বলেন, রমজান মানুষের মাঝে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে। তাই রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা নায়েবে আমীর এড ইসমাইল গণী, নাজিরহাট পৌরসভার সেক্রেটারী শামশুল আরেফিন, ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ,পরিচালক মিজানুল হক, সহ
স্থানীয় নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
