
সুশান্ত মালাকার দুপচাচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৫ ঘটিকায় উপজেলার মেইল বাস স্ট্যান্ডে অবস্থিত বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবল খেলোয়াড় উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটির উপদেষ্টা মোঃ মাহবুর রহমান (শিপন),। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটি সভাপতি মোঃ তালাশ তালুকদার। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সহ- সভাপতি কবির আহাম্মেদ সাবু, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শ্রী সুশান্ত মালাকার, কোষাধক্ষ মোঃ জহুরুল ইসলাম (বাবু), মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীমতি কেয়া রানী সরকার, সদস্য গৌতম চন্দ্র বসাক সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় সুধীজন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি, ও বগুড়া জেলা সভাপতি মরহুম আব্দুল হামিদ মন্ডল এর মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফরিদ খাঁন এর সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজের অসঙ্গতি তুলে ধরেন এবং উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সভাপতির বক্তব্যে মোঃ তালাশ তালুকদার বলেন, সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ প্রেস ক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটির সাংবাদিকদের কল্যাণ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত অতিথিরা এ আয়োজনকে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান।
Reporter Name 









