
ওয়াজ কুরনী
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি সময়ে এতিম এবং ওলামা মশয়েখদের ইফতার করেছেন। আপনার আমাদের কাছে এটা উপস্থাপন করেছেন।কারণ হচ্ছে ইসলাম বলে সাম্যর কথা। আর যাকাত হচ্ছে অন্যর হক যেটা আপনার আমাদের কাছে জমা আছে। কাজেই এটা সঠিক ভাবে পালন করার দ্বায়িত্ব কিন্তু আপনার আমাদের। সমাজের গরীব ও অসহায় এবং প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
আজ শনিবার ১৪ মার্চ বিকেলে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে জাতীয় সমাজকল্যাণ ও জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের অনুদান ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
তিনি আরও বলেন, আপনারা অবগত আছেন আমাদের সরকারের বয়স মাত্র ২৬ দিন। আমাদের দলীয় চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড এর জন্য কোন নেতার কাছে যেতে হবে না। কার্ড আপনার বাড়িতে পৌঁছে যাবে। খুব অল্প সময়ের মধ্যে দেশের সোয়া চার কোটি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। এটা কোন ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাভেদের মাধ্যমে দেওয়া হবে না।
মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে আজ মসজিদের ইমাম মোয়াজ্জেম ও গীর্জা ও মন্দিরের পুরহিতদের সরকারের পক্ষ থেকে প্রতি মাসে সম্মানি দেওয়ার শুভ উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন হাকিমপুর সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, জেলা সমাজকল্যাণ বিভাগের অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন সহ স্থানীয় গণমাধ্যম কর্মী এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
পরে গরীব দুস্ত ও অসহায়দের মাঝে অনুদান ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
এরপরে বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসা গিয়ে সেখানে দুটি ফলজ বৃক্ষ রোপণ করেন।
সবশেষে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হাকিমপুর সরকারি কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। এসময় তাঁর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্না, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, জাতীয়পার্টির সভাপতি মোঃ আজিজুর রহমান সহ স্থানীয় সূধিজন এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
Reporter Name 









