Dhaka 5:05 pm, Wednesday, 1 April 2026

রাতের আঁধারে তেলের কারবার: গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফাঁস অবৈধ মজুতের চক্র”

  • Reporter Name
  • Update Time : 04:15:28 am, Sunday, 29 March 2026
  • 51 Time View
মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।
শনিবার (২৮ মার্চ) রাত প্রায় ১১টার দিকে উপজেলার কামদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে তেল মজুতের দায়ে স্থানীয় মুদি দোকানি আলম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার দোকানে থাকা ১৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।
একই অভিযানে মেসার্স আশা এন্টারপ্রাইজ নামের একটি মিনি ফিলিং স্টেশনের মালিক বাদশা মিয়াকে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার ও অসাধু উপায়ে জ্বালানি তেল বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, অবৈধ কার্যক্রমের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের দায়ে ধারা ২০(১)(ক) অনুযায়ী তাদের এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Admin1 Admin1

কুমিল্লায় গোপন অভিযানে ৫৪ বোতল বিদেশি মদসহ আটক ১

রাতের আঁধারে তেলের কারবার: গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফাঁস অবৈধ মজুতের চক্র”

Update Time : 04:15:28 am, Sunday, 29 March 2026