Dhaka 4:55 pm, Wednesday, 1 April 2026

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় লন্ড্রি ব্যবসায়ী নিহত, আহত ৩

  • Reporter Name
  • Update Time : 08:10:52 am, Monday, 30 March 2026
  • 65 Time View
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সুবল চন্দ্র দাস (৫২)। তিনি উপজেলার দূর্গাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় একজন লন্ড্রি ব্যবসায়ী।
পুলিশ জানায়, খড়মপুর বাইপাস চৌরাস্তা থেকে নারায়ণপুর বাইপাস অভিমুখে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সুবল চন্দ্র দাস ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর পেয়ে আখাউড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত অটোরিকশা চালকসহ তিনজনকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ঘটনায় ট্রাক চালক কাউছার মিয়া (৩২) কে ট্রাকসহ আটক করেছে পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Tag :
সম্পাদক ও প্রকাশক : আবুল হাসান

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কুমিল্লায় গোপন অভিযানে ৫৪ বোতল বিদেশি মদসহ আটক ১

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় লন্ড্রি ব্যবসায়ী নিহত, আহত ৩

Update Time : 08:10:52 am, Monday, 30 March 2026